Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

অত্যাধুনিক ও উন্নত আইসিইউ-এনআইসিইউ সেবা দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

- Iqbal Hossainসবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবার ব্রত্য নিয়ে ১৯৯৭ সাল থেকে আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা প্রদান করে আসছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন...
HomeLatest Trendsমানবতার মুক্তির লক্ষ্যে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান: আল্লামা ইমাম হায়াত

মানবতার মুক্তির লক্ষ্যে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান: আল্লামা ইমাম হায়াত

মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত|
শেখ রায়হান রাহবার

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে ঈদ-পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ইসলামি গবেষক, ‘তাফসিরুল কোরআন মাশাহিদুল ঈমান’ এবং ‘তাফহিমুল বোখারি শরীফ’-এর প্রণেতা হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

সভায় বক্তব্যকালে আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় মানবিক মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চর্চার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “মানবতার রাজনীতিই রাষ্ট্র ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সমাজে বিভাজন, সহিংসতা ও অসহিষ্ণুতা দূর করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতা বৃদ্ধি জরুরি।”

বক্তব্যে তিনি ধর্মীয় বিষয়ে জ্ঞানভিত্তিক আলোচনা, সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে মতভিন্নতা থাকলেও তা সমাধানের পথ হওয়া উচিত জ্ঞান, যুক্তি ও মানবিক আচরণের মাধ্যমে।

সভায় আল্লামা ইমাম হায়াত আরও বলেন, মানবতার কল্যাণ, ন্যায়বিচার, অধিকার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তিনি ইনসানিয়াত বিপ্লবের আদর্শ বাস্তবায়নে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এ সময় তিনি মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস ১০ মহররম ও শাহাদাতে কারবালা দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান। তিনি বলেন, কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে আসছে।

সভায় বক্তারা কারবালার আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।